৭ দফা দাবিতে লালমনিরহাটে দলিল লেখকদের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন ও দলিল লেখকদের ঐক্যবদ্ধ করার আহ্বানে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক। সদর দলিল লেখক সমিতির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা-সদর দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ এস. এম. শফিকুল ইসলাম লিখন সমাবেশটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও আদিতমারী সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক, জেলা সমিতির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল কাদের, সহসভাপতি মো. আশরাফুল আলম, সহসভাপতি ও তুষভান্ডার সমিতির সভাপতি মো. এ.টি.এম. মুসা শামীম এবং জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের স্বার্থসংশ্লিষ্ট সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে জেলার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
ভোরের আকাশ/সু.পা