শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

কুমিল্লায় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লায়  ছিনতাইয়ের প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর দল। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে। এ সময় র‌্যাব দুটি চাপাতি ও একটি দুই মুখী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। র‌্যাব-১১ সিপিসি-২ এর কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন, গোবিন্দপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রুবেল (২৪), ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সেলিম (২৪) এবং বাজড্ডা এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইউসুফ (২৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানায়, জেলার বিভিন্ন স্থানে চলমান দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে ২৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছিনতাইয়ের প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

আরও পড়ুন

মাগুরায় হত্যা মামলার আসামিদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

মেজর সাদমান ইবনে আলম বলেন, “চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই
 

আসামি গ্রেপ্তারমোহাম্মদ আলী

শেয়ার করুন: