শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আত্রাইয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ৮০ নারী কর্মী নিয়োগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর আত্রাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় মাটিকাটা ও সড়ক রক্ষণাবেক্ষণের কাজের জন্য উপজেলার আট ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার পাঁচুপুর, আহসানগঞ্জ, সাহাগোলা, ভোঁপাড়া,হাটকালুপাড়া, মনিয়ারী ও বিশা ইউনিয়নে পর্যায়ক্রমে উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে তাঁদের চূড়ান্তভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা  হয়।

সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী নিতিশ কুমার , উপসহকারী প্রকৌশলী মো.রাজীব হোসেন,হিসাব সহকারী প্রনব চন্দ্র বর্মন।

এ সময় আরও উপস্থিত ছিলেন  চেয়ারম্যান,  ইউনিয়ন পরিষদের প্রশাসক, হিসাব সহকারী, ইউপি সদস্য সহ অন্যান্য  নিয়োগপ্রার্থী নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

গ্রামের বাড়ি ধামরাইয়ে দাফন হবে অভিনেতা সোহেল খানের

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আবেদনকারীদের মধ্য থেকে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট ৮০ জন নারীকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়োগ দেওয়া  হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার মান উন্নত হওয়ার পাশাপাশি নিয়োজিত নারী কর্মীদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: