শিরোনাম
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

নওগাঁয় ক্লিনিকে জমজ নবজাতক নিখোঁজের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমজ সন্তান জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । নবজাতক চুরির আশঙ্কা প্রকাশ করে নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য শান্ত ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই ক্লিনিকে গৃহবধূ শান্তনার সিজারিয়ান অপারেশন করা হয় । পরিবারের দাবি, অপারেশনের মাধ্যমে জমজ সন্তান জন্মের কথা জানানো হলেও পরে তাদের কাছে মাত্র একটি নবজাতক হস্তান্তর করা হয় । অন্য নবজাতকটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ভুক্তভোগী শান্ত ইসলামের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, জমজ সন্তান জন্মের পর একটি শিশুকে বুঝিয়ে দেওয়া হলেও অন্য শিশুটির বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বক্তব্য জানতে বলাকা ক্লিনিকে গিয়ে মালিক ও ম্যানেজারকে পাওয়া যায়নি । ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

জামালপুরে ভাঙ্গা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে ১৫ গ্রামের মানুষ

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । প্রকৃত ঘটনা কী, নবজাতকটির কী হয়েছে এবং এ ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ নবজাতকের সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা হোক।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: