শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

পাথরঘাটায় ড্রেজার পাইপে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাতে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন রাশেদা বেগম (৫০)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা বাজার থেকে ছেলে শাহজালালের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। পথে কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তাঁরা পাইপটি দেখতে পাননি।

আরও পড়ুন

রেলপথে পণ্য পরিবহন বাড়াতে সরকারের বড় উদ্যোগ

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এ জন্য সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁরা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: