শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

সারিয়াকান্দিতে জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দিতে অন্য উপজেলায় নেওয়ার পথে জব্দ করা ২০ বস্তা ডিএপি সার। জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে ১০ জন কৃষকের কাছে বিক্রি করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে চরাঞ্চলের এসব কৃষকের কাছে সার বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথী।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা এলাকায় বাঙালি ব্রিজসংলগ্ন স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় গাবতলী উপজেলার পেরিরহাট থেকে ধুনট উপজেলায় নেওয়ার পথে একটি অটোভ্যান থেকে ২০ বস্তা বা ১ হাজার কেজি ডিএপি সার জব্দ করা হয়।

আরও পড়ুন

খুলনার রূপসায় জয় ঢালী হত্যা মামলায় ২ জন গ্রেফতার

পরে জব্দ করা সার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

পরবর্তী সময়ে জব্দ করা সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয় কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে ২০ বস্তা সার বিক্রি করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে চরাঞ্চলের ১০ জন কৃষকের কাছে বিক্রি করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: