শিরোনাম
অনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমান

জনবান্ধব নীতিতে সেবা দিতে কর্মকর্তাদের আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা কিংবা কারও চাপের মুখে পড়ছেন কি না, তা জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

একই সঙ্গে জনবান্ধব নীতিতে জনগণকে সেবা দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রীর নিজ জন্মস্থান বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে জানতে চান, তাঁরা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন কি না, দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না কিংবা কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করছেন কি না। জবাবে উপস্থিত কর্মকর্তারা জানান, তাঁদের দায়িত্ব পালনে কোনো সমস্যা নেই।

এ সময় মন্ত্রী বলেন, জনবান্ধব সরকারে প্রশাসনকেও জনবান্ধব নীতিতে জনসেবা করতে হবে। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবাপ্রত্যাশীদের সঙ্গে ইতিবাচক আচরণ ও সেবার মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ধামরাইয়ে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে মাঠপর্যায়ের প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মন্ত্রীর এ বক্তব্যে দায়িত্ব পালনে স্বাধীনতা ও জনসেবার মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: