শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে আটক করা হয় তাকে। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনথাপুর এলাকার হিরণ মিয়ার ছেলে। স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকার টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার স্বামীর বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয় যে, ১৩ জুন দুপুর ১টা থেকে ১৪ জুন সকাল ৮টা- এ সময়ের ভিতরে দূর্গাপুর গেইট সংলগ্ন টিপু মিয়ার বাড়ির দু'তলায় বাথরুমের অক্সিজেন এক্সস্ট বায়ুচলাচল ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি হয়। এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে আখাউড়া সড়ক বাজারের স্বর্নের দোকানে কিছু স্বর্ন বিক্রির জন্য ঘোরাফেরা করছে।

সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবস্থান নিয়ে ব্যাগসহ সন্দেহজনকভাবে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুরি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যার পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি। এসময় নগদ ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভোরের আকাশ/এসএইচ

চোরাই স্বর্ণালংকারব্রাহ্মণবাড়িয়াযুবকআটক

শেয়ার করুন: