খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের গলিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮:৪৫ এর দিকে মুস্তাকিম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মুস্তাকিম খুলনা সদর থানাধীন ২ নম্বর কাশেম সড়ক এলাকার বাসিন্দা। তার পিতার নাম শহিদুল। তিনি পেশায় মোবাইল ফোনের মেকানিক।
স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে মুস্তাকিমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ইউএম