শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে বারোটার দিকে শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার কাজলের বাড়ির ভাড়াটিয়া মো. কবির হোসেনের ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কবির হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৪ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সুপার গাজীপুর ।
মাদক কারবারি মো. কবির হোসেন (৪৫) শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের পাঠানটেক গ্রামের মো. আসকর আলীর ছেলে ও গ্রেফতারকৃত তাহমিনা (৩৫) কবির হোসেনের স্ত্রী। তারা উভয়েই বরমি মধ্যপাড়া এলাকার কাজলের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমি মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কাজলের বাড়ির ভাড়াটিয়া মো. কবির হোসেনের ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারি কবির হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও স তার স্ত্রী তাহমিনাকে (৩৫) আটক করে পুলিশ। তাহমিনার দেওয়া তথ্যানুযায়ি বিভিন্ন রঙের প্যাকেটে মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ ৪০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদক কারবারি মো. কবির হোসেন (৪৫) একজন আন্তঃজেলা মাদক কারবারী দলের সদস্য। সে তার স্ত্রীসহ মাদক বিক্রেতাদের নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মাদকের বড় চালান এনে এলাকার বিভিন্ন খুচরা মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক সেবীদের কাছে বিক্রি করে। মাদক কারবারি কবির হোসেনের নামে শ্রীপুর ও ভালুকা থানাসহ বিভিন্ন থানায় মাদকসহ এগারোটা মামলা রয়েছে।
ভোরের আকাশ/আ.র