পীরগঞ্জে মেয়ে হত্যায় মৃত্যুদন্ড: ১০ বছর পর পিতা গ্রেফতার

রংপুরের পীরগঞ্জের বহুল আলোচিত শিশু তাজমিনা আক্তার (০৬) হত্যা মামলার মৃত্যুদন্ডে দন্ডিত পলাতক আসামি পিতা আবু তাহেরকে গ্রেপ্তার করেছে। মামলার রায়ের এক দশক ঢাকার আশুলিয়ার বাইপেইল থেকে ১৮ জুলাই শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ ।
মামলা বিবরণে জানা গেছে, উপজেলার মদনখালী ইউনিয়নের কাফ্রিখাল গ্রামের আশকর আলীর ছেলে আবু তাহের পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর পার্শবর্তী শ্যামপুর গ্রামের একটি আখ ক্ষেতে মরদেহ ফেলে রাখে। সেখান থেকে ২০০৭ সালের ১৩ই ডিসেম্বর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে ১৪ই ডিসেম্বর ৩০২/৩৪ ধারায় থানায় মামলা দায়ের করেন। যার নং-২০।
পরবর্তীতে ময়না তদন্তে শ^াসরোধ করে হত্যার বিষয়ে নিশ্চিত হয়ে পিতা আবু তাহেরের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের অক্টোবর মাসে আসামীর অনুপস্থিতিতে রংপুরের নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। দীর্ঘ দশ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরান হোসেন অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার বাইপেইল থেকে গ্রেপ্তার করেন।
পীরগঞ্জ ওসি নজমূল হক জানান, গ্রেফতারকৃত আসামী ছদ্দবেশে উল্লেখিত এলাকায় রিকশা-ভ্যান চালাত। গ্রেফতারের পর তাকে পীরগঞ্জ থানায় আনা হয় এবং রোববার রংপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব