শিরোনাম
বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তবিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

সালথায় সার-বীজ মনিটরিং কমিটির সভা, কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্ব

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সালথায় সার-বীজ মনিটরিং কমিটির সভা, কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্ব
সালথায় সার-বীজ মনিটরিং কমিটির সভা, কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্ব

ফরিদপুরের সালথায় সার ও বীজের সরবরাহ, মজুত ও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সার বিতরণে অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা, বিসিআইসি ও বিএডিসির সার ডিলার এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় উপজেলার সার ও বীজের সরবরাহ, মজুত, বিতরণ এবং কৃষকদের কাছে নির্ধারিত দামে সার পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি বলেন, কৃষকেরা যাতে সার সংগ্রহ করতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি বরাদ্দের সার নির্ধারিত এলাকার বাইরে পাচার বা অবৈধভাবে স্থানান্তর করা যাবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে।

তিনি আরও বলেন, কোথাও সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি জমিতে অতিরিক্ত সার প্রয়োগ থেকে বিরত থাকতে কৃষকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে ইউএনও দবির উদ্দিন বলেন, বর্তমানে পেঁয়াজ চাষের মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সারের অভাবে যাতে কোনো কৃষককে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

রামগতিতে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, সারের মজুত, সরবরাহ, মূল্য ও বিতরণব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোথাও অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

সভায় সার ও বীজের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং বিতরণে অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/আ.র
 

শেয়ার করুন: