শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পাহারায় পালঙ্কি রেস্টুরেন্ট খোলার পরই দুর্বৃত্তের গুলি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মঙ্গলবার ২৪ নভেম্বর খুলনা মহানগরীর পালঙ্কি রেস্টুরেন্টে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

নগরীর সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অবস্থিত 'দ্যা পালঙ্কি রেস্টুরেন্ট'।

রেস্টুরেন্টটি পুলিশি পাহারায় পুনরায় চালুর কিছু সময় পরই এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা

প্রত্যক্ষদর্শী ও রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, কিছুদিন আগে রেস্টুরেন্ট মালিকের কাছে চাঁদা দাবি করেছিলো দুর্বৃত্তরা। চাঁদা দিতে রাজি না হওয়ায় নিরাপত্তার আশঙ্কায় বাধ্য হয়ে রেস্টুরেন্টটি বন্ধ রাখতে হয়। পরে পুলিশের পাহারায় মঙ্গলবার রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়।

রেস্টুরেন্টটি খোলার কিছু সময় পর একদল যুবক এসে সড়কের ওপর দাঁড়িয়ে রেস্টুরেন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশের পাহারায় রেস্টুরেন্টটি খোলা হয়েছিল। কিন্তু হঠাৎ একদল যুবক সড়ক থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: