শিরোনাম
শীতের তীব্রতা বাড়ছে, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়েগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালশীতের তীব্রতা বাড়ছে, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়েগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

শীতের তীব্রতা বাড়ছে, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিন যত গড়াচ্ছে, ততই যেন কমছে তাপমাত্রা আর বাড়ছে শীতের তীব্রতা। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।    

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটি।

আবহাওয়া অফিস বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৯%। শনিবার (২৮ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালে দ্রুতই সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

আরও পড়ুন

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী ও দিনমজুরদের শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। হিমেল বাতাসে বিপাকে পড়ছেন শিশু ও বয়স্করাও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: