শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ঘাটাইলে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

টাঙ্গাইলের  ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পিডব্লিউডি) সাইফুর রহমান সেলিম, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল ইসলাম এবং ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান মিয়া।

অনুষ্ঠানে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। বিশেষ অতিথি, প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়, পরিবার ও এলাকার জন্য গর্বের বিষয়। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

আরও পড়ুন

মশা নিধনে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগ

বক্তারা এমন একটি সুন্দর ও শিক্ষামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম
 

শিক্ষার্থীসংবর্ধনাটাঙ্গাইল

শেয়ার করুন: