শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটের বাঘের হাটে ময়লার স্তূপ, দুর্ভোগে স্থানীয়রা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বাঘের হাটে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ স্থানীয় বাসিন্দা ও হাটে আসা মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাটের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা সরিয়ে পেছনের অংশে স্তূপ করে রাখা হলেও তা নিয়মিত অপসারণে পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, হাটের পেছনে বিপুল পরিমাণ পচনশীল বর্জ্য, পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি ময়লার স্তূপের আশপাশে মশা-মাছির উপদ্রবও বেড়েছে।

এতে হাটের আশপাশের বসতবাড়িতে বসবাসকারী মানুষকে প্রতিনিয়ত দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, বাঘের হাটে কেনাকাটা ও অন্যান্য কাজে আসা সাধারণ মানুষও ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, হাট থেকে নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা না থাকায় প্রতিদিন নতুন করে ময়লা জমছে। একপর্যায়ে ময়লার স্তূপ এতটাই বড় হয়েছে যে, সেটি এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বৃষ্টির পানি ও পচা বর্জ্যের কারণে দুর্গন্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পৌরসভা নাগরিকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর ও ফি আদায় করলেও মৌলিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার ক্ষেত্রে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। হাটের ময়লা নির্দিষ্ট স্থানে নিয়ে দ্রুত অপসারণের পাশাপাশি নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৪০৩ জন

তাদের প্রশ্ন, একটি পৌরসভার ব্যস্ত হাটের পেছনে দিনের পর দিন ময়লার স্তূপ পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে কেন আসছে না? স্থানীয়দের দাবি, দ্রুত এসব বর্জ্য অপসারণ করে হাটের পেছনের এলাকা পরিষ্কার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সেখানে এভাবে ময়লা জমতে না পারে, সে জন্য স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বাঘের হাটের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

ভোরের আকাশ/জেআ

দিনাজপুর

শেয়ার করুন: