শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বিরামপুরে স্পিড খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের বিরামপুরে কোমল পানীয়র (স্পিড) সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে নববিবাহিত স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহত শাহাদৎ হোসেন (২২) বিরামপুর উপজেলার ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্ত্রী তামান্নাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

গাজীপুর কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর স্ত্রীর পূর্বের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গত ১১ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে তামান্না ও তার পরিবারের দেওয়া বিষাক্ত পদার্থ মেশানো স্পিড শাহাদৎকে পান করানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিরামপুর, দিনাজপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: