শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

২১ বছর পর গাইবান্ধায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দীর্ঘ ২১ বছর পর গাইবান্ধা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ ডিসেম্বর তাঁর এ সফরকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

‎সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে করতোয়া নদী খননসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। এ ছাড়া একটি পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।

‎প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের সমন্বয়ের মাধ্যমে সফরের প্রস্তুতি সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: