শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

জীবননগরে অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত ‘উইন্সেরেক্স’ (Wincerex) সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মোঃ চান্দু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী মোছাঃ আশানুর খাতুন (সুমি) পলাতক রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চান্দু মিয়া গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ও মৃত মাহিরন নেছার ছেলে। পলাতক আশানুর খাতুন (সুমি) তার স্ত্রী এবং মৃত খেদমত আলীর মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চান্দু মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে মেঝেতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৯ বোতল কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

দিনাজপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

উদ্ধার হওয়া সিরাপের প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১ হাজার ৯০০ মিলিলিটার সিরাপ ছিল।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, পলাতক আসামি আশানুর খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: