শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

খুলনায় নকল মধুর কারখানায় জরিমানা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনার রূপসা উপজেলার ইলাইপুরে চিনির শিরা জ্বালিয়ে এবং হানি ফ্লেভার জাতীয় কেমিকেল দিয়ে তৈরি করা হচ্ছে নকল মধু। উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মাকামের মোড় এলাকায় নূর ইসলাম ও তার স্ত্রী বিলকিস বেগম নিজ বাড়িতেই দীর্ঘ দিন ধরে এভাবে ভেজাল ও নকল মধু তৈরি করে বাজারজাত করছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে মাকামের মোড় এলাকায় বিলকিস বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের জারে আনুমানিক ৯ লিটার নকল মধু জব্দ করা হয়।

আরও পড়ুন

শিকড়ের সন্ধানে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে রাজিব, খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

নকল মধু উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের বিষয়ে আসামি বিলকিস বেগম অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ২০ হাজার টাকা জরিমানা করে এবং উৎপাদিত নকল মধু পানিতে ফেলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম বলেন, নুর ইসলাম ও তার স্ত্রী বিলকিস বেগম দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে মধু তৈরির জন্য চিনির শিরা জ্বালানো আলামত ও সরঞ্জাম এবং হানি ফ্লেভার জাতীয় কেমিকেল উদ্ধার করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: