সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে কয়রায় বিএনপি'র বিক্ষোভ

দেশব্যাপী পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল অকেজো রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার কয়রাতে বিক্ষোভ মিছিল করেছে কয়রা থানা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) বিকাল ৫ঘটিকার সময় বিএনপি'র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেরহয়ে কয়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে কয়রা বাজার জামাত অফিস মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে কয়রা বাজার জামাত অফিস মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কয়রা থানা বিএনপি'র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির বিএনপির সদস্য মনিরুজ্জামান (বেলটু),এম এ হাসান, থানা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, সরদার মতিয়ার রহমান,
যুবদল নেতা শরিফুল আলম, মতাসিম বিল্লাহ,ইছানুর রহমান,ছাত্রনেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো পরিকল্পিত নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসাবে এ ধরনের দেশব্যাপী কর্মসূচি আগামী এক সপ্তাহ জুড়ে চলবে বলে দলীয় সূত্রে জানা যায়।
ভোরের আকাশ/ এনউব