শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এবংপ্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত ইউএনও হাফিজুল হক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সহ-সভাপতি জাকির হোসেন কামাল, কোষাধ্যক্ষ সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নূরুল আমিন সিকদার, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন প্রমুখ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

উপজেলার সর্বত্র অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক ভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে আলোচনা হয়। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিষয়ে সাইবার বুলিং বা ফেক আইডি দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়।  প্রেসক্লাব ভবনের সংস্কার ও সাংবাদিকদের মানোন্নয়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার দাবির প্রতি নবাগত নির্বাহী অফিসার আশ্বাস প্রদান করেন।

এর আগে উপস্থিত সকলের পরিচিতি পর্বের পর তাঁকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন তার বক্তব্যে প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সাংবাদিকদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন

পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত ৮৭০, তিন উপজেলায় জেলা তথ্য অফিসের সচেতনতামূলক অভিযান

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য নবাগত ইউএনও বলেন, "সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, বিকাশমান সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরলে প্রশাসন সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে পারে।

এ সময় সাংবাদিকবৃন্দ এলাকার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

ভোরের আকাশ/এম
 

কাপাসিয়া

শেয়ার করুন: