সাভার-ধামরাইয়ে রাতে আরো ২ বাসে আগুন

সাভার ও ধামরাইয়ে পৃথকস্থানে দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃতৃরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনা কোন হতা হতার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টার দিকে সাভার ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত ২ টা ৮ মিনিটে সাভার ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে ও ধামরাইয়ের ভূমি অফিসের সামনে একটি বাসের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসে অগ্নিকাণ্ডের প্রায় তিন লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্য বাসটিতে আগুন দেয়া হয়েছে বলে জানান তিনি।
এরপর সোমবার দিবাগত রাত ২ টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি পাশে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় রাত ২ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, সাভারে ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আরা সম্ভব হয়েছে। তবে একসঙ্গে প্রায় ১৫-২০ টি বাস রাখা ছিল।প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, নাশকতাকারীরা বাসে আগুন দিয়েছেন বলে জানান তিনি ।
ভোরের আকাশ/ এনউব