শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ২০ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ (বিশ) কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কসবা থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকা হতে মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত ১টি সাদা রঙের TOYOTA-M প্রাইভেটকার উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আবুল কাশেম (৬০) পিতা: মো. তারা মিয়া, থানা- মাদারীপুর সদরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের ভোরের আকাশকে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়াপুলিশআটকমাদক

শেয়ার করুন: