শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ ফাইভে সেরা সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ জন, যা জেলায় কোনো বিদ্যালয় থেকে সর্বোচ্চসংখ্যক।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, এবছর ব্রাহ্মণবাড়িয়ার এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।

এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ‘অন্বেষা বিদ্যাপীঠ’ (স্কুল অ্যান্ড কলেজ)। অন্বেষা বিদ্যাপীঠের পাসের হার শতভাগ।

এবছর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৪০২জন।

এবছর দাখিল (মাদ্রাসা) থেকে অংশ নেওয়া ৪ হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩৪ শিক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৬৭ জন।

আর ভোকেশনাল (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে এসএসসিতে অংশ নেওয়া ১ হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৬৮ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৩০ জন।  

এবছর জেলা শহরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) থেকে এসএসসি পরীক্ষায় ১৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১ জন।

শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৩০ জন অংশ নিয়ে পাস করে ৩১৫ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ।

উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৮ জন অংশ নিয়ে পাস করে ৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৮১ জন অংশ নিয়ে পাস করে ২৭৫ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ।

গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪১ জন অংশ নিয়ে পাস করে ৪০ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০৩ জন অংশ নিয়ে পাস করে ১৯৭ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৬৫ জন। পাসের হার ৯৭ দশমিক ০৪ শতাংশ।

অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬৪ জন অংশ নিয়ে পাস করে ৬২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।

গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশ নিয়ে পাস করে ১৫২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।

আরও পড়ুন

চাঁদপুরে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবি

আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২ জন অংশ নিয়ে পাস করে ২১ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৬ জন অংশ নিয়ে পাস করেছে ৮২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ।

ভোরের আকাশ/এনউব

সাবেরা সোবহান

শেয়ার করুন: