জামালপুরে ২৮তম ন্যাশনাল ক্রিকেট লীগের উদ্বোধন

জামালপুরে ২৮ তম ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল)-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জামালপুর স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লীগের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুওয়ানের সভাপতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমানসহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রথম বারের মতো জামালপুরে জাতীয় পর্যায়ে ন্যাশনাল ক্রিকেট লীগ আয়োজনের মাধ্যমে জেলা পর্যায়ে ক্রিকেট খেলাকে আরো বিস্তৃতি লাভের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলোয়ার তৈরি, মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। তিন দিনব্যাপী ২৮ তম ন্যাশনাল ক্রিকেট লীগে ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগ অংশগ্রহণ করেছে।
ভোরের আকাশ/সু.পা