শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজকের হিসেবে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বটে। এ মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ভোর, সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকে চারদিক, শিশিরে ভিজে যায় ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। দিনের বেলায় রোদে শীত কম লাগলেও সন্ধ্যা, রাত ও ভোরে শীতের দাপট বেড়ে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টার সময় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।

ভোরের আকাশ/মো.আ.

চুয়াডাঙ্গায়সর্বনিম্ন তাপমাত্রাশীত

শেয়ার করুন: