শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

সোলারে বজ্রপাত, খাগড়াছড়িতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বজ্রপাতে একই পরিবারের স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উসিমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা (৪৫)। তাঁরা ওই এলাকার বাসিন্দা। তাঁদের দুই ছেলে সন্তা  রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে বৃষ্টির মধ্যে উসিমং মারমা বাড়ির উঠানে গোসল করছিলেন। এ সময় তাঁর স্ত্রী চাইয়্যাং মারমা বাড়ির বারান্দায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির ছাদের ওপর স্থাপিত বৈদ্যুতিক সোলারে বজ্রপাত হলে সেটিতে আগুন ধরে যায়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

পরে সোলারে আগুন ধরে বাড়িতেও আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

বরিশালে ভরা মৌসুমেও ইলিশের আকাল, আগুনছোঁয়া দাম

মাইসছড়ির পূর্ণবাসন এলাকার কার্বারি নয়ন কুমার ত্রিপুরা বলেন, ‘সন্ধ্যার দিকে বজ্রপাতে আমার এলাকার এক দম্পতি মারা গেছেন। তাঁদের দুই ছেলে রয়েছে।’

নিহত দম্পতির বড় ছেলে আখ্র মারমা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় বাবা উঠানে গোসল করছিলেন। মা বারান্দায় কাজ করছিলেন। তখন বাড়ির ছাদের ওপর থাকা বৈদ্যুতিক সোলারের ওপর বজ্রপাত হয়। এতে বাবা-মা দুজনই ঘটনাস্থলে মারা যান।’

ভোরের আকাশ/ এনউব

স্বামী-স্ত্রী

শেয়ার করুন: