শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

মাগুরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি
মাগুরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, গণপূর্ত উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সহিদুল হাসান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মাগুরার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরার উপপরিচালক আব্দুল আওয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিত করা শুধু নাগরিক সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। দ্রুত নগরায়নের ফলে আবাসন, পরিবেশ ও নাগরিক সেবার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই নগরায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন

শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ

তারা আরও বলেন, দারিদ্র্য, বৈষম্য ও পরিবেশগত অবনতি কমাতে অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন জরুরি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, এনজিও ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। নিরাপদ ও টেকসই আবাসনের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: