শিরোনাম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলা

খানসামায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীর পশ্চিম তীরে জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ চললেও এর পাশ থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার জালিয়াপাড়ায় প্রায় দেড় মাস ধরে এভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে শরিফুল প্রধানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাব ও পেশিশক্তির দাপটে প্রকাশ্যে নদী থেকে বিপুল পরিমাণ বালু তোলা হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপাড়ায় আত্রাই নদীর পশ্চিম তীরে ১২০ মিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণের কাজ চলছে। অভিযোগ, বাঁধের পাশ থেকেই ড্রেজার বসিয়ে বেপরোয়াভাবে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু বাঁধ নির্মাণ, ইটভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহার এবং বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বালু উত্তোলনের স্থানটি কোনো অনুমোদিত বালুমহাল নয় বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং এর ২০২৩ সালের সংশোধনী অনুযায়ী নদী ও বাঁধসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনে বিধিনিষেধ রয়েছে। তাঁদের দাবি, বাঁধের কাছ থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড়, বাঁধ, সেতু, কালভার্ট, ড্যাম ও বসতভিটা ঝুঁকির মুখে পড়তে পারে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বালু উত্তোলনের স্থান থেকে প্রায় ২০০ মিটারের মধ্যে ৪৯২ মিটার দৈর্ঘ্যের জিয়া সেতু রয়েছে। এ ছাড়া ৩০ মিটারের মধ্যে বাঁধ ও বসতবাড়ি রয়েছে। ফলে নির্বিচারে বালু উত্তোলনে এসব স্থাপনা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে গেলে বালু উত্তোলনের দৃশ্য দেখা যায়। এ-সংক্রান্ত স্থিরচিত্রও সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারী জমির মালিক জাহাঙ্গীর আলম বলেন, তাঁর ফসলি জমিতে অবৈধভাবে উত্তোলিত বালু জমা রাখায় ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে বালু রাখতে বাধা দিলে উত্তোলনকারীরা তাঁকে মারধরের হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

এলাকার আরেক বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, বালু বহনকারী ট্রলির কারণে গ্রামের রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বাড়ির পানি নিষ্কাশনের পাইপ ভেঙে নষ্ট হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে বালু উত্তোলনকারী হিসেবে অভিযুক্ত শরিফুল প্রধানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘আমি এখন মিটিংয়ে আছি’ বলে কথা এড়িয়ে যান।

আরও পড়ুন

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

এদিকে, মৃত ছকি উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম গত ২৭ অক্টোবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। রংপুর বিভাগীয় কমিশনার, দিনাজপুরের জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগটি জমা দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, নদী, বাঁধ ও সেতুর নিরাপত্তা এবং সরকারি রাজস্ব রক্ষায় অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: