শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী দেশের স্বার্থে এবং জুলাইয়ের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে একটি আপসহীন ও শক্তিশালী বিরোধী দলের ভ‚মিকা পালন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

রবিবার ৩ মে ২০২৬ সকালে দিনাজপুরের পাহাড়পুর অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম তার বক্তব্যে সংসদীয় রাজনীতির ওপর আলোকপাত করে বলেন, সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তিতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বলিষ্ঠ বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ একটি স্পষ্ট বার্তা পেয়েছে। জামায়াত কেবল নামমাত্র বিরোধী দল নয়, বরং জনগণের প্রতিটি দাবির পক্ষে সংসদে সোচ্চার থাকবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের চেতনা ও জনআকাক্সক্ষা বাস্তবায়নে আমরা কোনো ছাড় দেব না।

তিনি আরও ঘোষণা করেন যে, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী ১১-দলীয় ঐক্যের মাধ্যমে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। বর্তমান সরকারের কোনো পদক্ষেপ যদি জনগণের আকাক্সক্ষার পরিপন্থী হয়, তবে জামায়াত রাজপথে ও সংসদে কঠোর সমালোচনা করবে। মাওলানা হালিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোটের যে বিশাল জনরায় তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। জনগণের ম্যান্ডেট উপেক্ষা করার সুযোগ নেই।
সমাবেশে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণকে সঠিক নেতৃত্ব দিতে হলে সংগঠনের মজবুতি অপরিহার্য। তিনি দাওয়াতি কাজের স¤প্রসারণ, কর্মী গঠন ও জনশক্তির মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। দেশের প্রয়োজনে জান ও মালের কুরবানির জন্য সর্বদা প্রস্তুত থাকতে তিনি উপস্থিত দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহŸান জানান।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জুলাই অভ্যুত্থানের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ এনউব

জামায়াত

শেয়ার করুন: