নিষিদ্ধ অপশক্তির বিরুদ্ধে টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি

পালিয়ে যাওয়া নিষিদ্ধ অপশক্তির বিরুদ্ধে সোমবার (২৩ নভেম্বর)টঙ্গীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিমের নির্দেশনায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে টঙ্গী বিসিক এলাকায় অবস্থান নেয় পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত অপশক্তির যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে পূর্ব থানা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব