শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে যৌথ বাহিনীর পরিচয়ে অপহরণ এবং মুক্তিপণ দাবি; গ্রেফতার ২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় সেনাবাহিনী ও র‌্যাব অফিসার পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবিকালে দুই প্রতারককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। 

রোববার (১৫ জুন) বিকালে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান (৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালী (৩২)।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস ঘটনা সত্যতা স্বীকার করে জানান, সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনা মিয়া নামে এক ব্যক্তিকে সেনাবাহিনী ও র‌্যাব অফিসার পরিচয়ে দিয়ে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে যায় হাবিবুর রহমান ও শ্রীবাস ঢালী। পরে সোনা মিয়ার ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেয়।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসংলগ্ন হওয়ায় স্থানীয়রা একপর্যায়ে উত্তেজিত হয়ে তাদের গণধোলাই প্রদান করে। পরবর্তীতে পুলিশে খবর দিলে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির থেকে একটি দল এসে তাদের গ্রেফতার করে ফাড়িতে নিয়ে যায়।  

এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগী সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ভোরের আকাশ/এসএইচ

গোপালগঞ্জযৌথ বাহিনীঅপহরণ

শেয়ার করুন: