শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও শেষ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শুক্রবার (২১ নভেম্বর) থেকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় অনেক এলাকায় ধান কাটতে পারছেন না তারা। এতে ফসলের গুণগত মান ও উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জেলার ১৩টি উপজেলায় চলতি বছর ২ লাখ ৬০ হাজার ৮৬৩ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ জমিতে আবাদ করা হয়েছে সুগন্ধি জিরাশাইল ধান। এই জাতের ধান চাষ হয়েছে ১ লাখ ৩ হাজার ৪৮৯ হেক্টর জমিতে। জেলার মাঠজুড়ে এখন জিরাশাইলসহ বিভিন্ন জাতের আমন ধান রয়েছে।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় জমিতে সার, বীজ, কীটনাশক ও সেচসহ বিভিন্ন খাতে প্রচুর অর্থ ব্যয় করেছেন। অনেকেই ধারদেনা করে ধান চাষ করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকার ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ফসলের ক্ষতি হলে ঋণ পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে বিপাকে পড়তে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। আগের তুলনায় উৎপাদন বাড়ার সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বাকৃবিতে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

কৃষকেরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত মাঠ থেকে ধান কাটা শুরু করতে পারবেন। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ বলেন, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে। সামান্য বৃষ্টিতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হবে না। কৃষকদের সঙ্গে বিভিন্ন ইউনিয়নে কথা বলা হয়েছে। আবহাওয়া ভালো হলে দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: