শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

বাকৃবিতে কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রবিবার (২২ নভেম্বর ২০২৬) কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত "প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা" এবং "Basics of MS Office" শীর্ষক দুটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) উদ্যোগে সকাল ৯.০০টায় জিটিআই শ্রেনিকক্ষে  আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্স দুইটি উদ্বোধন  করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর  ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: নাজমুল হক।  

​জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ডা: সবুজ রহমানের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে. এম. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথিদ্বয় প্রশিক্ষণার্থী -দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই দুইটি প্রশিক্ষণের বিষয়বস্তুর বিভিন্ন দিক উল্লেখ করে এগুলো আয়ত্ত করতে নির্দেশনা প্রদান করেন।  বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার লক্ষ্যে ছাত্র-শিক্ষক, কর্মকর্তাদের পাশাপাশি কর্মচারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি  আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে কর্মচারীবৃন্দ নিজেদের মানোন্নয়ন করবে এবং তাদের নিজ নিজ শাখায় প্রয়োগের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। তিনি প্রতিটি প্রশিক্ষণার্থীর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন

শিলপাটার ‘পুতা’য় থেঁতলে গেল ছয় বছরের প্রেম, স্বামী আইসিইউতে স্ত্রী কারাগারে

জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে  সকল প্রশিক্ষণার্থীবৃন্দকে  সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময়ে প্রশিক্ষণার্থীবৃ্ন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত দায়িত্বশীল শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য  উক্ত দুইটি প্রশিক্ষণে বাকৃবির বিভিন্ন শাখা-বিভাগ থেকে সর্বমোট ৬০ জন কর্মচারী অংশগ্রহণ করেছে। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: