শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গাইবান্ধায় অটোভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৮:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই অটোভ্যানের সংঘর্ষে আব্দুল হাকিম (৮৮) নামের এক বৃদ্ধ মারাত্নকভাবে আহত হন। এ ঘটনার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বুধবার (৩ জুন) বিকেল ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও পড়ুন

বিজিসি ট্রাস্টে শর্ট ভিডিও প্রতিযোগিতা

নিহত আব্দুল হাকিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে হাফিজার রহমান বাদল বলেন, আমার পিতা আব্দুর হাকিম ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) একটি অটো ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনগ্রামের জয়েনপুর এলাকায় পৌঁছালে অপর একটি অটোভ্যানের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে ঘটনার দিন দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান।
 
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, মন্দুয়ার গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল হাকিমের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। আল্লাহ তাকে বেহেস্তে নসীব করুক।

ভোরের আকাশ/ এনউব

নিহত

শেয়ার করুন: