বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো মোড়ক উন্মোচন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.আবু জাফর মো.জাহিদ হোসেন।
শনিবার সন্ধায় দিনাজপুর বিরামপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেটে উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এই টুর্নামেন্টের ট্রফি ও লোগোর মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও তাঁর স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর পর দিনাজপুর-৬ আসন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বিএনপি জয়যুক্ত হয়ে আসনটি ফিরে পেয়েছে।
শনিবার সন্ধ্যায় বিরামপুরে এই ফুটবল টুর্নামেন্ট খেলার মাঠ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৬টি দলের মাঝে ফুটবলসহ যাবতীয় ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে, শারীরিক ও মানসিকভাবে গঠনে উদ্বুদ্ধ করতেই এই বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলা থেকে বাছাইকৃত মোট ২৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিবে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিরামপুর সহ দিনাজপুর জেলা জুড়ে যুবসমাজ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপিসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি ঘোষণা দেন।
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- পরিচালনা কমিটির আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপি'র সভাপতি মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হাবিব রিটন ও আনোয়ারুল ইসলাম রুবেল, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিকসহ মিডিয়া কর্মীগণ যুক্ত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব