মাগুরায় গণহত্যার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই–আগস্টসহ সব গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’-এর আইনি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি বের হয়ে ভায়নার মোড় পর্যন্ত যায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এমবি বাকেরসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা অতি দ্রুত গণহত্যার বিচার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিসহ ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।
ভোরের আকাশ/তা.কা