নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাটোরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।
শনিবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শহীদ জিয়ার ছবিতে পুষ্পমাল্য অর্পন ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপস্থিত ছিলেন।
পরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ও নাটোর- ২ আসনের সংসদ সদস্য এড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় আরো বক্তব্য দেন- নাটোর জেলা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপির নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব