শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভোমরা কাস্টমস হাউজে বাণিজ্য গতিশীল করতে মতবিনিময় সভা

ভোমরা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল করা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউজের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচারবিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক আবু মুসা।

আরও পড়ুন

মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিছুর রহমানের দায়িত্ব গ্রহণ

সভায় ব্যবসায়ী নেতারা ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের দাবি জানান। মতবিনিময় সভায় ভোমরা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামাল, কর্মরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতাদের বক্তব্য শেষে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

ভোরের আকাশ/সু.পা

ভোমরা , মতবিনিময় সভা

শেয়ার করুন: