শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আরও পড়ুন

রংপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, "সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দক্ষিণ বাজারের উপশম ফার্মেসীতে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জনগণের নিরাপদ চিকিৎসাসেবা ও ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ রোধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: