শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হারানো মোবাইল উদ্ধারে ফেনী জেলা পুলিশের সাফল্য

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বড় ধরনের সফলতা দেখিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী হারানো মোবাইলগুলো পুলিশের প্রযুক্তি সহায়ক ইউনিট ফেনী জেলা সাইবার সেলের মাধ্যমে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট মোবাইল ফোনের সংখ্যা ৭০ (সত্তর)টি।

সম্প্রতি ফেনী জেলার সাইবার সেল টিম প্রযুক্তি এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন শনাক্ত ও সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হন। এসব মোবাইল ফোন উদ্ধার হওয়ার পর, আজ জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভুক্তভোগী মালিকদের হাতে ফোনগুলো হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম। এ তিনজন কর্মকর্তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে পুরো মোবাইল ফোন উদ্ধারের কার্যক্রমটি পরিচালিত হয় এবং সফলভাবে সম্পন্ন হয়।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, বর্তমান প্রযুক্তির যুগে সাধারণ মানুষের হারানো কিংবা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ফেনী জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণের নিরাপত্তা এবং আস্থা বজায় রাখতে প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন থানা ও ভুক্তভোগী মালিকেরা ফেনী জেলা পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশের এই উদ্যোগ হারানো মোবাইল উদ্ধার এবং হস্তান্তরের ক্ষেত্রে অপরাধ প্রতিরোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/এসএইচ

ফেনীমোবাইল ফোনউদ্ধারপুলিশ

শেয়ার করুন: