শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

সিলেট সীমান্ত থেকে ১৯টি বিস্ফোরক উদ্ধার করল বিজিবি ও এসআরবি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশা জাতীয় এসকাফ (স্কার্ফ) সিরাপ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার গভীর রাতে সীমান্তবর্তী জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশের প্রায় ৪০০ গজ অভ্যন্তরে একদল দুষ্কৃতিকারী বিস্ফোরকসহ অবস্থান করছিল। এ সময় এসআরবির প্রযুক্তিগত সহায়তায় বিজিবির ডগ স্কোয়াড ইউনিটসহ যৌথ অভিযান চালানো হয়।অভিযানে ঘটনাস্থল থেকে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭টি সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।বিজিবি আরও জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ফিলিস্তিনিদের ওপর অত্যাচার-নিপীড়ন ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকোট

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: