শিরোনাম
জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দামজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেস্পেনে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাতুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধারবিশ্ববাজারে ফের কমল তেলের দাম

পিরোজপুরে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী ব্যক্তিকে খাট থেকে নামিয়ে মারধর, পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল, প্রাণনাশের হুমকি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় উভয় পক্ষই ইন্দুরকানী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী দম্পতি মোঃ শহিদুল ইসলাম ও মঞ্জু বেগমের দাবি, তারা ও তাদের ২০ জনেরও বেশি ওয়ারিশ পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১ একর ২১ শতাংশ জমির বৈধ মালিক। তাদের দাবি, জমিটি তাদের বাবা-চাচার নামে এসএ, আরএস ও বিএস রেকর্ডভুক্ত এবং সংশ্লিষ্ট দলিলপত্রও তাদের পরিবারের নামে রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকে তারা ওই সম্পত্তি ভোগদখলে ছিলেন।

অভিযোগকারী মঞ্জু বেগম বলেন, " কালকে আমাগো সকাল ৮.০০ টার সময় মারছে, অনেক গালাগাল করছে,খাট থেকে টেনে  নামাইয়া নিচে হালাইয়্যা (ফেলে) দাহান (দা) ধরছে আমারে জবাই দিবে। আমার স্বামী প্রতিবন্ধী, হার্ট অ্যাটাক করছে। ঘর দুয়ার ভাইঙ্গা হালাইছে পিছন দিয়া।

প্রতিবন্ধী শহিদুল হাওলাদার বলেন, " আমার স্ত্রী ও আমাকে মারছে, আমাগো সব কাগজ পত্র আছে তাগো নেই।"

ভুক্তভোগী পরিবারের সদস্য হাফিজুর রহমান বলেন, ২০১২ সালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখল করেন এবং সেখানে থাকা গাছপালা বিক্রি করে দেন। তিনি দাবি করেন, তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় সে সময় থানায় অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি; বরং তাদের ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ২০১৩ সালে মোস্তফা হাওলাদার সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর  জমির দখল বজায় রাখার উদ্দেশ্যে শহিদুল ইসলামের ছেলে সোলাইমান হাওলাদার এবং তার ভাই আব্দুর রহিম হাওলাদারকে মোস্তফা হাওলাদার হত্যা মামলার আসামি করা হয়।

পরিবারটির দাবি, সে সময় সোলাইমান হাওলাদার স্থানীয় রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। মামলাটি এখনও বিচারাধীন থাকায় পরিবারটি নানা ভোগান্তির মধ্যে রয়েছে।

শহিদুল ইসলামের ছেলে সোলাইমান হাওলাদার বলেন, “মোস্তফা হাওলাদার নিহত হওয়ার সময় আমি অষ্টম শ্রেণির ছাত্র ছিলাম। জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমাকে হত্যা মামলার আসামি করা হয়। দীর্ঘদিন কারাভোগের কারণে আর লেখাপড়া চালিয়ে যেতে পারিনি। একটি জমি বিরোধ আমাদের পুরো পরিবারকে নিঃস্ব করে দিয়েছে।”

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ৮টার দিকে বসতবাড়ির সামনে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও কিল-ঘুষি দিয়ে শহিদুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রতিবন্ধী শহিদুল ইসলাম ও তার স্ত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারটির দাবি, সরকার পরিবর্তনের পরও তারা স্থানীয় জনপ্রতিনিধি ও থানার কাছে পৈত্রিক সম্পত্তির দখল ফিরে পাওয়ার আবেদন করলেও কার্যকর কোনো প্রতিকার পাননি। তারা জমির দখল পুনরুদ্ধার এবং হত্যা মামলায় ন্যায়বিচার দাবি করেছেন।

আরও পড়ুন

আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন

তবে অভিযুক্ত আব্দুল কুদ্দুস হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোনো জমি দখল করেননি। তার দাবি, জমিটি তাদের পূর্বপুরুষের নামে সিএস রেকর্ডভুক্ত। পরবর্তী এসএ ও বিএস রেকর্ডে ভুলবশত অন্যদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আরও বলেন, তার ভাই মোস্তফা হাওলাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি নিজে বিএনপির রাজনীতি করেন। এছাড়া ৩০ জুলাই শহিদুল ইসলাম ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগও তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “ দুপক্ষের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বেশীরভাগ অভিযোগগুলো দেওয়ানী প্রকৃতির, কিছু বিষয় ফৌজদারি প্রকৃতির। আমরা ফৌজদারি বিষয়গুলো খতিয়ে দেখছি। যার বিরুদ্ধে যতটুকু প্রয়োগ করা যায়,ততটুকু প্রয়োগ করা হবে।”

ভোরের আকাশ/রই 

সোলাইমান হাওলাদার

শেয়ার করুন: