শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁসের বাচ্চা নিয়ে ঝগড়ায় নিহত ১

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ক্রয়কৃত হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশী দুধ মিয়া ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে এবং তিনি তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন দুধ মিয়া ও তাঁর স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর ২টি বাচ্চা মারা গেলে মোহাম্মদ আলী অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা চাইতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দুধ মিয়া ঘর থেকে একটি লাঠি এনে মোহাম্মদ আলীর কোমরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে দুধ মিয়ার স্ত্রী একই লাঠি দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খুলনার ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এনউব

নিহত

শেয়ার করুন: