শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাজা ডাঙ্গা গ্রামের ঘটনা এটি। হত্যাকাণ্ডের পর স্বল্পবাহিরদিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত জাকির শেখ খাজা ডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং রূপসা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ওসি মাসুম খান।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, রাত ১০টার দিকে রূপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের একটি দোকানে জাকির শেখ কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে এসে ঘটনাস্থলের পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর সুযোগ বুঝে জাকির শেখের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে পালিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় জাকির শেখকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পীরগঞ্জের ঘিডোব ঘাটে একটি সেতুর জন্য ৫৪ বছর অপেক্ষা

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে জাকির শেখ খাজাডাঙ্গা গ্রামের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: