শিরোনাম
জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদকে ফুলেল সংবর্ধনা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল কোরআন চূড়ান্ত প্রতিযোগিতা ২০২৬ বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে ১৫ বছর বয়সী হাফেজ মো. খালিদ মোল্লা। তার এ অসামান্য সাফল্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসা আবু হুরায়রায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরস্কার হিসেবে সে পেয়েছে দুই লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে খালিদ। ওই দিন রাত ১১টার দিকে মাদ্রাসায় ফিরলে শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

খালিদ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মাদ্রাসায়ে আবু হুরায়রার শিক্ষার্থী। তার বাড়ি পাশের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামে। সে ওই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

হবিগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

খালিদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। গভীর রাতেও তাকে অভিনন্দন জানাতে মাদ্রাসায় উপস্থিত হন শুভাকাঙ্ক্ষীরা। তাদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।

পবিত্র কোরআন হিফজের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার মধ্য দিয়ে খালিদ তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। তার এ অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: