শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাগনভূঞায় চুরি মামলায় চারজন আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফেনীর দাগনভূঞা থানা পুলিশের এক বিশেষ অভিযানে চুরি মামলার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দিনের বেলায় পরিচালিত নিয়মিত মোবাইল ডিউটি চলাকালীন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলেই কুমিল্লা জেলার লাকসাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

​দাগনভূঞা থানায় দায়েরকৃত মামলা নং-২১(৪)২৫ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাদের চিহ্নিত করা হয়। ভিন্ন জেলার বাসিন্দা হয়েও দাগনভূঞা এলাকায় তাদের অবস্থান এবং মামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

চুরির মতো অপরাধ দমনে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

​দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ূয়াসহ সঙ্গীয় ফোর্স। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার লাকসাম থানার উত্তর লাকসাম এলাকার সাইদুল হকের ছেলে মমিনুর রশিদ (৩০), একই থানার পূর্ব লাকসামের শ্রী হরি নারায়ন চন্দ্র ঘোষের ছেলে রাজু চন্দ্র ঘোষ (২৮), মিশ্রী বুড়ি বাড়ির আব্দুল কাদের স্বপনের ছেলে রফিকুল ইসলাম রাকিব (২৩) এবং মিশ্রী আলী আহাম্মদ বাড়ির আব্দুল বারীর ছেলে মো. কামাল হোসেন (৬০)।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/মো.আ.

ফেনীপুলিশআটক

শেয়ার করুন: