মাদক থেকে দূরে রাখতে সন্তানদের খেলাধূলায় সম্পৃক্ত করতে হবে

দিনাজপুরে চাল, লিচুর মতো খেলাধুলায় ভরপুর, মাদকমুক্ত দিনাজপুর এই ধারাকে প্রতিষ্ঠিত করতে হবে।আমাদের সমাজকে মাদকমুক্ত করতে হলে ,আমাদের সন্তানদের মাঠে নিয়ে আসতে হবে। বিভিন্ন খেলায় সম্পৃক্ত করতে হবে।
দিনাজপুরকে চাল ও লিচুর মতোই খেলাধুলায় ভরপুর একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি আমাদের সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার(২অক্টোবর) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে নিমনগর যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত নিমনগর বালুবাড়ি মিনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "দিনাজপুর মানেই যেমন সুস্বাদু চাল ও সুমিষ্ট লিচু, তেমনি এই জনপদকে খেলাধুলায় ভরপুর একটি প্রাণবন্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর জন্য আমাদের সন্তানদের মাঠমুখী করতে হবে এবং তাদের বিভিন্ন ধরনের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।"
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক থেকে দূরে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি বলেন বর্তমান সরকার খেলোয়াড়দের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন।সেটা কাজে লাগান, মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হোন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।অসংখ্য দর্শক ও ক্রিয়া মোদিদের উৎসাহে পুরো মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ জাতীয় দল বনাম আন্তর্জাতিক জার্মানি দল নাম করনে দুটি দলের শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে গোলশুন্য ভাবে সমাপ্ত হয়।তবে মিনি বিশ্বকাপের বিশেষত্ব ছিল ছোট গোলপোস্টেও হাতের কোন ব্যবহার হবে না।থ্রো,গোলপোস্টের গোল রক্ষা সবই পা দিয়ে করতে হয়।
ভোরের আকাশ/ এনউব