শিরোনাম
শিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকার

নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক-১১

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইল আদালত সড়ক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো: আমিনুর শিকদার (৫৬),মো: হাফেজ শেখ (২৫),মো: তৈয়েবুর রহমান (৫৫), মো: সেকেন্দার আলী (৫৮),মো: হাসানুর রহমান (৫৫),মো: রিয়াজুল শিকদার (২৭), মো: আরিফুল শেখ (২২),মো: তারেক শেখ (৩২),মো: জুলফিকার রহমান (৪০) ও মো: শরিফুল মোল্যা (৪০)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল সারোয়ার অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আনসারের তৎপরতায় নারায়ণগঞ্জে ছিনতাইকারী আটক

পুলিশ সূত্রে জানা গেছে ,রোববার একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে এসেছিলেন কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের ১১ জন আসামি।হাজিরা দেয়ার আগে আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করে।উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র’র মধ্যে রয়েছে রামদা, চাপাতি ও গাছি দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাসেল সারোয়ার আরও বলেন, আটককৃত ১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: